বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষিদ্ধ পেন্টাডলসহ আটক ইউপি সদস্য ও তার সহযোগী

নিষিদ্ধ পেন্টাডল ট্যাবলেটসহ জয়পুরহাটে আব্দুল মতিন (৪০) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তহিদুল ইসলাম জনি (৩০) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। তাদের কাছ থেকে ৭০০ পিস পেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পাকারমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত আব্দুল মতিন সদর উপজেলার পেঁচুলিয়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য। আর তার সহযোগী জনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের এনামুল হকের ছেলে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাকারমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা মোটরসাইকেলযোগে পেন্টাডল ট্যাবলেট বহন করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক