শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বকশীগঞ্জে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৬ কর্মী গ্রেপ্তার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পূর্বের দায়ের করা নাশকতার মামলায় বিএনপি ও জামায়াতের ৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশ রোববার রাতে বগারচর ইউনিয়ন, নিলাখিয়া ও বকশীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার মোদক পাড়া গ্রামের আবুল হাশেমের ছেলে সুরুজ্জামান বাবু (৩৫), বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মন্ডলবাড়ির আমেদ আলীর ছেলে শহিদ আলী (৪২), একই গ্রামের ছামির উদ্দিনের ছেলে ফরহাদ হোসেন, দক্ষিণ বগারচর গ্রামের আ: রশিদের ছেলে শেখ ফরিদ (৩৫), উত্তর সারমারা গ্রামের সুরুজ্জামানের ছেলে মাসুদ রানা (২৬) ও নিলাখিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে কাশেম মিয়া (৩৮)।
অপরদিকে বকশীগঞ্জ চরকাউরিয়া সীমারপাড় এলাকায় রোববার সন্ধ্যায় ৩ শ গ্রাম গাঁজা বিক্রির সময় মা নাসিমা বেগম (৪০) ও তার ছেলে নাজমুল হককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নাশকতার মামলা রয়েছে। সোমবার সকালে সকল আসামীকে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল