শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্ধ হচ্ছে ৩২০ বছরের পুরোনো পত্রিকার মুদ্রণ সংস্করণ

৩২০ বছর পুরোনো পত্রিকা ‘উইনার জেইতুং’ এর মুদ্রণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়ান সরকার। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশটির পার্লামেন্টে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রিন্ট সংস্করণ বন্ধ হলেও পত্রিকাটির অনলাইন চলবে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের এ সিদ্ধান্তের ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক পত্রিকাটির ভবিষ্যৎ নিয়ে অস্ট্রীয় সরকার এবং সংবাদপত্রটির মধ্যে দীর্ঘ বছর ধরে চলে আসা বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হবে।

১৭০৩ সালে উইনারিস্খিস ডায়ারিয়াম নামে সংবাদপত্রটির প্রকাশ শুরু হয়। ১৭৮০ সালে এর নাম বদলে রাখা হয় উইনার জেইতুং। বেসরকারি পত্রিকাটিকে ১৮৫৭ সালে অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রাঞ্জ জোসেফ জাতীয়করণ করেন।

পার্লামেন্টের তৃতীয় সভাপতি নরবার্ট হোফার জানিয়েছেন, পার্লামেন্টে পত্রিকাটি বন্ধের প্রস্তাব ‘সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে গৃহীত হয়েছে।’ তবে ১ জুলাই থেকে প্রাথমিকভাবে এটি অনলাইনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া প্রাপ্ত তহবিলের ওপর নির্ভর করে প্রতি বছর অন্তত ১০টি মুদ্রণ প্রকাশিত হতে পারে উইনার জেইতুংয়ের।

অস্ট্রীয় সরকার জানিয়েছে, প্রাতিষ্ঠানিক তথ্য কেন্দ্রীভূত করা ও অনলাইনে প্রকাশ করার ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা মেনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পত্রিকাটি এখন মিডিয়া হাব এবং সাংবাদিকদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে।

উইনার জেইতুংয়ের উপব্যবস্থাপনা সম্পাদক ম্যাথিয়াস জিগলার বলেন, ‘অনেকের আশঙ্কা, সরকার উইনার জেইতুংয়ের ৩২০ বছরের ইতিহাসকে কেবল একটি নাম হিসেবে ব্যবহার করতে চায়। কেউ জানে না এর ভবিষ্যৎ কেমন হবে, আদৌ গুরুতর সাংবাদিকতার চর্চা থাকবে কি না।’

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ