মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ নিয়ে এখন কোনো বক্তব্য দেবো না: অমর্ত্য সেন

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের জেলার শান্তিনিকেতনে ‘প্রতীচী’ বাড়িতে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় ও বোলপুর মহকুমাশাসক অয়ন নাথ। এসময় নোবেলজয়ী অর্থনীতিবিদকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সড়কপথে শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছান অমর্ত্য সেন। সেসময় বেশ খোশ মেজাজেই ধরা দিয়েছেন তিনি।

নোবেলজয়ী অর্থনীতিবিদকে বলতে শোনা যায়, শরীর ভালো আছে। ৯১ বছর বয়সে যতটা ভালো থাকা যায়, ততটাই আছে। এখানে ৩-৪ সপ্তাহ থাকার পরিকল্পনা আছে।

এসময় গণমাধ্যমকর্মীরা বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে অমর্ত্য সেন বলেন, আমি এইসব বিষয় নিয়ে এখন কোনো বক্তব্য দেবো না।

বীরভূম জেলার জেলাশাসক বিধান রায় ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানোর সময় অমর্ত্য সেনের সামনে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী আপনার খোঁজ নিতে বলছেন, খেয়াল রাখতে বলেছেন। যে কোনো বিষয়ে আপনি আমাদের জানাবেন।

জানা গেছে, প্রতীচীতে মাসখানেক থাকবেন অমর্ত্য সেন। তবে কোনো অনুষ্ঠান বা কর্মসূচিতে যোগ দেওয়ার কথা এখনো জানাননি তিনি।

বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন। প্রায় সময় বিদেশে থাকতে হয় নোবেলজয়ী অর্থনীতিবিদকে। তবে যখনই সময় পান, তার পছন্দের জায়গা শান্তিনিকেতনে পৈত্রিক ভিটেবাড়িতে থাকতে পছন্দ করেন।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যবিস্তারিত পড়ুন

  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি