সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ স্কাউটস্, সাতক্ষীরা সদর উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস্, সাতক্ষীরা সদর উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস্, সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে বাংলাদেশ স্কাউটস্ সদর উপজেলার আহবায়ক ও সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস্ সদর উপজেলার সদস্য সচিব ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, এলটি পল্টু বাশার, জেলা স্কাউটস কমিশনার মো. আব্দুল মাজেদ, খুলনা অঞ্চলের স্কাউটস্ সহকারী পরিচালক দয়াময় হালদার, জেলা স্কাউটস্ বর্তমান সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা স্কাউটস্ এর সাবেক কমিশনার মো. শাহজাহান আলী প্রমুখ।
এসময় বিগত কমিটির রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব পেশ করেন বিগত কমিটির সম্পাদক ও গোয়ালপোতা জিজিকে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোরঞ্জন মন্ডল।

আলোচনা সভা শেষে বাংলাদেশ স্কাউটস্, সাতক্ষীরা সদর উপজেলার ২০২৫ সালের ত্রৈ-বার্ষিক নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সহ-সভাপতি-পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম, কুশখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব আল-মেহেদী, সিলভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি, হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সেলিম, স্কাউটস্ কমিশনার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, কোষাধ্যক্ষ-গাংনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবির, সম্পাদক- জিজিকে এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মনোরঞ্জন মন্ডল, যুগ্ম সম্পাদক উত্তর কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, পদাধিকারবলে সদস্য-সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, গ্রুপ কমিটির সভাপতি খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা, বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ইউনিট লিডাররগণসহ এডহক কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস আঞ্চলিক উপকমিশনার ও খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন