বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশি তরুণীকে গণধর্ষণ: ৫ সপ্তাহে ভারতীয় পুলিশ তদন্ত শেষ করল

ভারতে বাংলাদেশি এক তরুণীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের মামলার তদন্ত ৫ সপ্তাহের মধ্যেই শেষ করেছে বেঙ্গালুরুর পুলিশ।তদন্ত শেষ করে আদালতে এক হাজার ১৯ পৃষ্ঠার অভিযোগপত্রও দাখিল করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এতে তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করে ১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেন বেঙ্গারুরুর পুলিশ কমিশনার কমল পন্থ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২২ বছর বয়সী ওই তরুণীকে যৌন নির্যাতনের পর ভিডিও ধারণের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জনই বাংলাদেশি। আর গ্রেফতার ১২ জনের মধ্যে দুইজন নারীও রয়েছেন। তবে তাদের বিস্তারিত জানানো হয়নি।

সিরিজ টুইটে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ। তিনি বলেন, মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করা হয়েছে এবং আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।

এসময় তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের জন্য তদন্তকারী দলের প্রশংসা করেছেন পন্থ। তদন্তকারী দলের জন্য ১ লাখ রুপি পুরস্কার অনুমোদন দেওয়ার কথাও জানান বেঙ্গালুরুর পুলিশ কমিশনার।

উল্লেখ্য, গত মে মাসে নির্যাতনের শিকার হয় বাংলাদেশের ওই তরুণী। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন বলা হয়, ২২ বছর বয়সী ওই তরুণীকে নির্যাতনের পর গণধর্ষণও করা হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনিবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিকবিস্তারিত পড়ুন

  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার
  • ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: তারেক রহমান