মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বামীর পরকিয়া ও যৌতুকের প্রতিবাদ করায় স্ত্রীকে জখম

কলারোয়ার জয়নগরের কৃপারামপুর নওয়াপাড়ায় স্বামীর পরকিয়া ও যৌতুক দাবির প্রতিবাদ করায় স্ত্রী শাজেদা খাতুনকে মারাত্মকভাবে জখম করেছে পাষন্ড স্বামী নাছির মোড়ল।

সরেজমিনে শিংহলাল আহত সাজেদা খাতুনের বাবার বাড়িতে গেলে তিনি নিজ মুখে সাংবাদিকদের জানিয়েছেন, ধানদিয়া চৌরাস্তার পার্শ্ববর্তী গ্রাম কৃপারামপুর নওয়াপাড়ার মৃত ওবাদুল্লাহ মোড়লের ছেলে নাছির মোড়ল (৩৫)। দীর্ঘ ১০ বছর আগে বিয়ে হয়, কলারোয়ার শিংহলাল গ্রামের সবেদ আলী গাজীর মেয়ে শাজেদা খাতুন (২৬)। বিবাহের বছর ঘুরতে না ঘুরতে নানা কারণে যেমন- যৌতুকের দাবি, স্বামীর পরকিয়া, সাংসারিক কাজ নিয়ে নাছির মোড়ল তার স্ত্রী সাজেদা খাতুনকে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। এসবের প্রতিবাদ করেও কোন লাভ হয়নি।

গত ৬ জুন মঙ্গলবার সন্ধ্যার কিছুক্ষণ আগে যৌতুকের টাকা ও স্বামীর পরকিয়ার বিষয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলার এক পর্যায়ে স্বামী নাছির মোড়ল তার স্ত্রীকে ডাইস (রাজমিস্ত্রীর কাজে ব্যাবহৃত যন্ত্রাংশ) ও ঝাটা দিয়ে পেটাতে থাকে। এক পর্যায়ে তার সামনে থাকা ইট দিয়ে স্ত্রী সাজেদা খাতুনের মাথায় আঘাত করে। সেই আঘাতে স্ত্রীর মারাত্মকভাবে জখম হয়। তারপর জখম অবস্থায় স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করা হয় বলেও জানিয়েছেন ভুক্তভোগী।

সাজেদা খাতুন আরও জানিয়েছেন, স্বামীর পরকিয়ার সম্পর্ক পাটকেলঘাটা থানার গড়েরডাংগা গ্রামের সাথী আক্তারের সাথে। গত দেড় মাস আগে বাড়ি থেকে পালিয়ে যান পাষন্ড স্বামী নাছির মোড়ল।

আহত সাজেদা খাতুনের জখম হওয়ার খবরটি প্রতিবেশি সূত্রে জানতে পারে তার পিতা-মাতা। তারপর সেখান থেকে আহত সাজেদা খাতুনকে নিয়ে তার পিতা কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।

এদিকে, ঘটনাটির বিষয়ে নাছির মোড়লের কাছে জানতে চাইলে তিনি জানান, সাথী আক্তারের সাথে তার পরকিয়ার সম্পর্ক সত্য, তবে এখন আর সম্পর্ক নেই বলে জানিয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরে স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের দাবির টাকার বিষয়টি সত্য নয় বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, কৃপারামপুর গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন, নাছির মোড়ল প্রচন্ড রাগী ও বদমেজাজি। নানা কারণে স্ত্রীকে বিভিন্ন সময়ে মারধর করে।
সম্প্রতি ৬ জুন তারিখের স্বামী/ স্ত্রীর মারপিটের ঘটনায় প্রতিবেশি কয়েকজন ঠেকাতে আসলে নাছির মোড়লের আক্রমনের শিকার হয়েছেন। তাদের একজনের চোখের পাশে ক্ষত সৃষ্টি হয়েছে, অন্যজনের হাত ভেঙ্গে গেছে বলেও জানান তারা।

যৌতুকের দাবি ও শারীরিক নির্যাতনের ঘটনার বিষয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত