বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগেরহাটে শরনখোলায় হরিণের দু’টি চামড়া ও সিং উদ্ধার

বাগেরহাটের শরণখোলা থেকে হরিণের দু’টি চামড়া ও একজোড়া সিং উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সৌদি প্রবাসী আবুল হোসেন খানের নির্মাণাধীন বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। প্রতিপক্ষকে ফাঁসাতে একটি চক্র ওই চামড়া ও সিং রেখেছে বলে ভুক্তভুগী পরিবারসহ এলাকাবাসীর অভিযোগ।

আবুল বাশার খানের ভাই রহিম খান জানান, তারা তিন ভাই সৌদি প্রবাসী। তাদের প্রতিবেশী সুলতান মাষ্টারের ছেলে মিরাজ খানকে আমরা সৌদি নিয়ে যাই। সৌদি নেওয়ার পরে আকামা নিয়ে তাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই জের হিসেবে আমাদের ফাঁসাতে এই কাজ করা হয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের আবুল হোসেনের নির্মাণাধীন বাড়িতে পলিথিন ও কাপড় দিয়ে পেঁচানো দু’টি চামড়া ও দু’টি সিং উদ্ধার করেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এধরনে কাজ করা হচ্ছে কি না সেই বিয়ষটি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, হরিণের চামড়া ও শিং আপতত জেলা পুলিশের কাছে সংরক্ষিত থাকবে। আদালতের নির্দেশে শিং ও চামড়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ