শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবাকে নিয়ে রসিকতা, রেগে লাইভ শো ছেড়ে বেরিয়ে গেলেন অভিষেক

এবার বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা করায় রেগে বলিউডের শান্তশিষ্ট অভিনেতা হিসেবে পরিচিত অভিষেক বচ্চন। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘কেস তো বনতা হ্যায়’-এর স্টুডিওতে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিষেক বচ্চন।
চলছিল লাইভ সম্প্রচার। শো’র কমেডিয়ান পরিতোষ হঠাৎই অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা শুরু করেন।

বাবা অমিতাভের নামে পরিতোষের মুখে রসিকতা শুনে রেগে যান অভিষেক। সোজা বেরিয়ে যান শোয়ের মাঝখান থেকে। অভিষেকের এমন কাণ্ডে অনেকটা স্তব্ধ যান বিচারকের আসনে বসা রীতেশ দেশমুখ ও কুশা কাপিলা। অভিষেকের একটাই কথা, ‘আমাকে নিয়ে যতখুশি রসিকতা করুন। কিন্তু বাবাকে নিয়ে নয়। মানুষকে সম্মান করতে শিখুন।’

এরপর অভিষেককে শান্ত করার চেষ্টা করেন পরিতোষ। তখন অভিষেক বলেন, ‘এটা নেওয়া যাচ্ছে না। মানুষ মানুষকে একটু তো সম্মান দিতেই পারে! লোক হাসাতে যা খুশি তাই বলে দেওয়া যায় নাকি?’ উল্লেখ্য, রসিকতা করতে গিয়ে রাগিয়ে ফেলার মতো ঘটনা মাঝে মধ্যেই শোবিজ অঙ্গনে দেখা যায়। কিছু দিন আগেই স্ত্রীকে নিয়ে রসিকতা করায় অস্কারের মঞ্চে কৌতুকা অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে চড় পর্যন্ত মেরে বসেন উইল স্মিথ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।

একই রকম সংবাদ সমূহ

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম