বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : “শান্তির জন্য পানি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পানি সম্পদ মন্ত্রণালয, জেলা প্রশাসন সাতক্ষীরা ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -২ এর নির্বাহী প্রকৌশলী মো. আসিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ড ১ এর উপ বিভাগীয় প্রকৌশলী শেখ আল মুয়িজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড -২ এর উপ- বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া ফেরদৌস, ৩ নং বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এস এম আকাশ, বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, লিডার্সের প্রজেক্ট অফিসার রেখা খাতুন, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, প্রভা সংস্থার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার কুমকুম, শিক্ষক আব্দুল আলিম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, পানি উন্নয়নের বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী ( আশাশুনি) মেহেদী হাসান মিশুক।

এসময় বক্তারা বলেন, পানির অপর নাম জীবন। কোন প্রানী ও গাছপালাই পানি ছাড়া বেঁচে থাকতে পারেনা। বৃষ্টির অভাবে খরা হয়, নদীতে প্রবাহ থাকে না। তাই আমাদের পানির অপব্যবহার রোধ করতে হবে। এর জন্য সকলকে সচেতন করতে হবে। সুন্দর ভাবে সুপেয় পানির ব্যবহার জানতে হবে। বাসা বাড়িতে সুপেয় পানি ব্যবহারে পরিমিত হতে হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ