বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে পারিবারিক দ্ব*ন্দ্বের জেরে স্ত্রীকে হ*ত্যার পর স্বামীর আ*ত্মহ*ত্যা

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামে।

পুলিশ শনিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে।

নিহত মনিরুজ্জামান (৫২) রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে এবং নিহত মনিরুজ্জামানের স্ত্রী রেহেনা খাতুন (৪৫)। নিহতদের পারিবারিক জীবনে এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। এই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে স্বামী মনিরুজ্জামান নিজ স্ত্রী রেহেনা খাতুনকে গলাচিপে হত্যা করে বাড়ির পাশে মাঠে ফেলে রাখে পরবর্তীতে নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের নিকট শুনে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে। তাছাড়া অন্য কোন বিষয় আছে কিনা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলমবিস্তারিত পড়ুন

  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • উলাশী খাল পুনঃখননের পথে যশোরে প্রধানমন্ত্রীর সফর, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে শার্শা
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • শার্শার মাঠে সবুজের ঢেউ, বোরো ধানে বাম্পার ফলনের আশা