মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এনআইডি বিড়ম্বনায় আইয়ুব

বেনাপোলে পিতার ২১ বছর আগে ছেলের জন্ম!

বেনাপোলে বাবার আগে ছেলের জন্ম। তাও আবার ২১ বছর আগে!!
অবিশ্বাস্য হলেও, ভোটার আইডি কার্ড অনুযায়ী এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের বাসিন্দা আইয়ুব আলীর ক্ষেত্রে।

আইয়ুব আলীর প্রকৃত জন্ম তারিখ ১৯৫৯ সালের ১০ ডিসেম্বর। সেই হিসাবে তার বর্তমান বয়স ৬২ বছর চলছে। অথচ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যমতে তার বয়স ১০২ বছর।

আইয়ুব আলীর জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে, তার জন্ম ১৯১৯ সালের ১০ ডিসেম্বর। অন্যদিকে, তার বাবা তোতা মোড়লের জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ১৯৪০ সালের ৩ ডিসেম্বর লেখা আছে। সেই হিসাবে দেখা যায়, বাবার ২১ বছর আগে ছেলের জন্ম হয়েছে।

এ নিয়ে বিভিন্ন ভাবে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে বলে জানান আইয়ুব আলী।

তিনি বলেন, ‘আমার ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ বাবার বয়সের থেকে অনেক বেশি হয়ে গেছে। ভোটার আইডিতে আমার বাবার নামও ভুল। এখন তো এ নিয়ে খুব সমস্যায় পড়েছি। এ আইডি দিয়ে তো কোনো কাজ করতে পারছি না। সংশোধনের জন্য কয়েকবার শার্শা নির্বাচন অফিসে গিয়েছি। তারা কিছুই করেনি।’

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান এ বিষয়ে বলেন, ‘২০০৯ সালের আগে যারা ভোটার হয়েছেন, তাদের তথ্যগত ত্রুটির কারণে এমন সমস্যা হতে পারে। আইয়ুব আলী জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমাদের এখানে কোনো আবেদন করেন নি। আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের