শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে শ্বাসরোধে হত্যা

যশোরের বেনাপোলে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় তার পেঁচিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম আল-আমিন নয়ন (২৮)।
সে দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে।

সোমবার সকালে বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আলামত হিসেবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে।

নয়ন বেনাপোল স্থল বন্দরের ৩৭নং শেডে এনজিও কর্মী হিসাবে কাজ করত। এছাড়া সে বাজারের মিশন কম্পিউটার ও একটি কসমেটিক্স দোকানেও কাজ করত বলে জানা গেছে।

নয়নের বোন লাবনী খাতুন জানান, ‘গভীর রাত্রে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে যায়। তারপর আমরা ঘুমিয়ে পড়ি। এরপর সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি। হঠাৎ দেখি বাড়ির পাশে একটি গাছের নিচে সে শুয়ে আছে। তার কাছে যেয়ে দেখি তার গলায় কিছু পেচিয়ে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। এছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় দেওয়া ছিল।’

স্থানীয়রা জানান, ‘লাখ দেখে মনে হচ্ছে গলায় তার জাতীয় কিছু পেচিয়ে হত্যা করা হয়েছে। তার গলায় রক্তের দাগও দেখা গেছে।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেনাপোল পোর্ট থানা ওসি মামুন খান ও বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু।

ওসি মামুন খান বলেন, ‘আলামত হিসাবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটা তদন্ত সাপেক্ষ বলা যাবে যে কে বা কারা এ নৃশংশ হত্যাকান্ডের সাথে জড়িত আছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ