শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের উদ্বোধন

২০২১ মৌসুমে কলারোয়ায় অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ডিসেম্বর) কলারোয়া খাদ্য গুদামে খাদ্য বিভাগের আয়োজনে আমন সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি জেরিন কান্তা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আলিমুদ্দীন মোড়ল, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মিলার শাহাজুল আল সাজু, তরিকুল ইসলাম, মাহফুজার রহমান, উপজেলা খাদ্যগুদামের কর্মচারী রিপন কুমার রায়, মাহাবুবর রহমান, রুবিনা আক্তার প্রমুখ।

এবিষয়ে ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা আলিমুদ্দীন মোড়ল বলেন, এবার ৪৫২ মে.টন সিদ্ধ চাল ও ১৪ মে.টন আতপ চাল সংগ্রহের জন্য সরকার নির্ধারণ করেছে। কিন্তু সরকারের সাথে কলারোয়ার ২৩টি মিলার চুক্তি করে এবার ২০৩ মে.টন চাল দিচ্ছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান জানান, এবার উপজেলায় ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চাল সংগ্রহ চলবে।

উপজেলার মিল মালিক সমিতির সভাপতি অহিদুজ্জামান বলেন, বর্তমানে বাজারে চাল ৪১ টাকা থেকে ৪২টাকায় বিক্রয় হচ্ছে প্রতিকেজি। অথচ, সরকার মিলারদের কাছ থেকে কিনছে-৩৭টাকা কেজিতে। উপজেলায় ২৮টি মিলের লাইন্সেস রয়েছে। বাজারে চাউলের দাম বেশি থাকায় ২৩টি মিলার তাদের মিলের নিবন্ধন বাঁচিয়ে রাখার জন্য প্রতি কেজিতে ৪টাকা লসে চাল দিচ্ছে।

উপজেলার মিল মালিক সমিতির সাধারণ সম্পপাদক রফিকুল ইসলাম বলেন, এবার বাজারে আমন ধান প্রতিকেজি ২৭টাকায় বিক্রয় হচ্ছে। সেখানে সরকার ২৬টাকা প্রতিকেজি রেট করেছেন। সেজন্য এবার কোন মিলার গুদামে ধান দিচ্ছেন না।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত