শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বৈকারিতে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝাউডাঙ্গা

সাতক্ষীরার বৈকারীতে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টে স্বাগতিক বৈকারী ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝাউডাঙ্গা ভলিবল দল।

সোমবার (২৮ডিসেম্বর) সকাল থেকে বৈকারী সরকারি প্রাইমারি স্কুল মাঠে বৈকারী ভলিবল কমিটি আয়োজিত দিনভর ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রথম খেলায় ২৫-২১ ও ২৪-১৮ পয়েন্টে সীমান্ত ভলিবল দলকে হারিয়ে জয় পায় কাথন্দা ভলিবল দল।

দ্বিতীয় খেলায় ২৫-১৬ ও ২৪-১৭ পয়েন্টে ভালুকা চাঁদপুর ভলিবল দলকে হারিয়ে জয় পায় ছয়ঘরিয়া ভলিবল দল।

তৃতীয় খেলায় ২৪-৮ ও ২৪-১১ পয়েন্টে কালিয়ানি ভলিবল দলকে হারিয়ে জয় পায় ঝাউডাঙ্গা ভলিবল দল।

চতুর্থ খেলায় ২৪-৪ ও ২৫-৫ পয়েন্টে কাথন্দা ভলিবল দলকে হারিয়ে জয় পায় বৈকারি ভলিবল দল।

প্রথম সেমিফাইনাল খেলায় ২৫-১৩ পয়েন্টে ঝাউডাঙ্গা ভলিবল দল প্রথম গেম জয় পায়। দ্বিতীয় গেমে ২৫-১৯ পয়েন্টে কাথন্দা ভলিবল দল জয় পায়। তৃতীয় গেমে ২৫-১৭ পয়েন্টে কাথন্দা ভলিবল দলকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় ঝাউডাঙ্গা ভলিবল দল।

দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ২৪-১০ ও ২৩-৮ পয়েন্টে ছয়ঘরিয়া ভলিবল দলকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয় বৈকারী ভলিবল দল।

৫টি গেমের ফাইনাল খেলায় ২৫-১৭ ও ২৪-১৮ পয়েন্টে প্রথম দুইটি গেম জয়লাভ করে ঝাউডাঙ্গা। তৃতীয় গেমে ২৫-১৫ পয়েন্টে জয় পায় কাথন্দা। চতুর্থ গেম ২৫-১৭ পয়েন্টে জয়লাভ করে ঝাউডাঙ্গা ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ঝাউডাঙ্গা ও বৈকারী ভলিবল দলে জাতীয় দলের খেলায়াড়েরা অংশগ্রহণ করেন।

খেলাটির দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান ও আবু সাঈদ।

স্কোরারের দায়িত্ব পালন করেন আরশাদ আলী।

ধারাভাষ্য প্রদান করেন ইকবাল হাসান ও আমিরুল ইসলাম।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন এবং পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন।

বৈকারী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ডিএসবি ইন্সপেকটর নুর মোহামাদ, বেনাপোলের রাহাত ট্রেডাসের সত্বাধিকারী হাফিজুর রহমান, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, পুলিশ সদস্য সোহেল ও মারুফ, রেফারি মেহেদী হাসান ইমন ও হাফিজুর রহমান হাফিজ, ক্রিড়াপ্রেমী সাগর, রায়হান, ওয়াজেদ, ফজলুল হক, আয়ুব আলী, আমেনা প্রমুখ।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ৫০হাজার টাকা প্রদান করা হয় এবং রানার্স আপ দলকে ট্রফির পাশাপাশি ৩০হাজার টাকা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা