শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর ইউনিয়নে সরিষার বাম্পার ফলনের সম্ভবনা

কলারোয়ার জয়য়নগর ইউনিয়নে প্রতিটি মাঠ এখন সরিষা ফুলের মৌ মৌ গন্ধ। মৌমাছিরা গুন গুন শব্দ করে মধু সংগ্রহ করেছে। সারা মাঠ জুড়ে হলুদ বর্ণ দৃষ্টি নন্দন পরিবেশ বিরাজ করছে। প্রতিটি মাঠ জুড়ে সরিষা ফুল ফুটেছে, বীজও আসতে শুরু করেছে।

এবছর সরিষার বাম্পার ফলনের সম্ভবনা লক্ষ্য করছেন কৃষকেরা। লাভের আশায় হাস্যউজ্বল কৃষকের মুখ।

উপজেলার জয়নগর ইউনিয়নের প্রতিটি জমিতে এ বছর সরিষার আবাদ করতে দেখা গেছে। মাঠের পর মাঠ জুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ার মত। ফুল থেকে মধু সংগ্রহের জন্য দেখা মিলছে মৌমাছি। কোন কোন জমিতে ফুল ঝরে পরিপুষ্ট বীজ লক্ষ করা যাচ্ছে। যা ভালো ফলনের সম্ভবনা জানান দিচ্ছে।

জয়নগরের কৃষক অনুপ দাস জানিয়েছেন, গত বছর ১ বিঘা জমিতে সরিষার আবাদ করে লাভবান হওয়ায় এবছর ২ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। গত বছরের তুলনায় এবছর সরিষার ভালো ফলন পাবো বলে আশা করছেন তিনি। সরিষার ফুল শেষে ভালো আর বড় বড় বীজ দেখা যাচ্ছে এমনটাই জানিয়েছেন তিনি।

কৃষক প্রদীপ ঘোষ জানিয়েছেন, ৪ বিঘা জমিতে এবছর সরিষার আবাদ করেছেন। গত বছরের তুলনায় ২বিঘা বেশি সরিষার আবাদ করেছেন। তবে পোকামাকড়ের উপদ্রপ না থাকায় গাছের পরিচর্যায় ফুল ও পরিপুষ্ট ফল লক্ষ করা যাচ্ছে।

কৃপারামপুর গ্রামের কৃষক হান্নান খাঁ জানিয়েছেন, এবছর ২বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন।
সরিষার ভালো ফলনের আশাবাদি তিনি।

জয়নগর ইউনিয়ন ব্লক সুপারভাইজর তাপস মজুমদার জানিয়েছেন, জয়নগর ইউনিয়নের কৃষকদের সরিষা চাষের আগ্রহ বেড়েছে। কারণ হিসাবে তিনি বলছেন, আবহওয়ার আনুকুল্যতা এবং উর্বর মাটি।
তিনি আরও জানিয়েছেন, এবছর জয়নগর ইউনিয়নে ৬১০হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। লক্ষমাত্রা ছাড়িয়ে এবছর ১০হেক্টর জমিতে বেশি সরিষার আবাদ হয়েছে।
ভবিষ্যতে এ পরিমান আরো বাড়তে পারে বলে তিনি মনে করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি