বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বোর্ড পরীক্ষায় ফেল, হতাশায় ৯ শিক্ষার্থীর আত্মহত্যা!

একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাস করতে না পেরে দুই দিনের মধ্যে আত্মহত্যা করল ৯ শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে।

এনডিটিভিসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার (২৬ এপ্রিল) রাজ্যে একাদশ এবং দ্বাদশের বোর্ড পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কিন্তু বহু শিক্ষার্থী তাতে অকৃতকার্য হয়েছে। হতাশায় তাদের মধ্যে ৯ জন বেছে নিয়েছে আত্মহত্যার পথ।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পরীক্ষার ফল জানতে পেরে ট্রেনের সামনে ঝাঁপ দেয় শ্রীকাকুলাম জেলার বি তরুণ (১৭) নামে এক কিশোর। বেশিরভাগ বিষয়ে অকৃতকার্য হয়েছিল সে। বিশাখাপত্তনমে ১৬ বছরের এক কিশোরী নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর নাম এ অখিলাশ্রী। সে একাদশ শ্রেণির ছাত্রী ছিল এবং কয়েকটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল।

এছাড়া বিশাখাপত্তনমেই বি জগদীশ (১৮) নামে আরও এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বাড়িতেই আত্মহত্যা করে সে। পুলিশ জানিয়েছে, চিত্তুর জেলায় অনুষা (১৭) নামে এক পড়ুয়া হ্রদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় হতাশায় ভুগছিল সে।

একই জেলায় বাবু (১৭) নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্র কীটনাশক পানে আত্মঘাতী হয়। বাড়িতেই আত্মহত্যা করে টি কিরণ (১৭) নামের আরেক শিক্ষার্থী। পরীক্ষায় ফেল করায় এভাবে আত্মহত্যা করেছে আরও তিনজন।

এ বছর একাদশ শ্রেণিতে পাশের হার ছিল ৬১ শতাংশ। দ্বাদশ শ্রেণিতে সেই হার ৭২ শতাংশ। এবার বোর্ড পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হয় মার্চ-এপ্রিল মাসে।

এদিকে একসঙ্গে ৯ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গেছে। এমন পরিস্থিতিতে পুলিশ এবং মনোবিদরা রাজ্যটির শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, হতাশায় তারা যেন চরম কোনো পদক্ষেপ না নেয়।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল,বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত

বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গেবিস্তারিত পড়ুন

  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • মমতার বিরুদ্ধে জোট করেছেন সায়নী ঘোষসহ ১৯ তৃণমূল এমপি!
  • ভারত রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর
  • ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর, তথ্য নাকচ বিজিবির
  • সংসদীয় দল ভেঙে বিজেপিকে সমর্থনের ঘোষণা তৃণমূলের ২০ এমপির
  • ভারতের তামিলনাড়ুতে বিজেপিতে ভাঙনের সুর, যে কারণে মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা