মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যারেজ খুলে দিল ভারত, দেশে আকস্মিক বন্যা

তিস্তা ব্যারেজের ৬৫ কিলোমিটার উজানে ভারত গজলডোবা ব্যারেজ খুলে দেওয়ায় বাংলাদেশ অংশে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নদী পাড়ের গ্রামগুলোতে অকস্মিক বন্যা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা থেকেই লালমনিরহাটের দোয়ানীর ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করে।

রাত আটটায় বিপদসীমা অতিক্রম করে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

এক ঘণ্টা পর রাত নয়টায় তা বেড়ে ২০ সেন্টিমিটারে উঠে যায়।

জানা গেছে, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে অভিন্ন এই নদীর ভারতীয় অংশের পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা ব্যারাজের ৬৫ কিলোমিটার উজানে ভারত তাদের গজলডোবা ব্যারেজ খুলে দেওয়ায় ভাটির দেশ বাংলাদেশের অংশে পানি বৃদ্ধি পাচ্ছে।

বন্যা নিয়ন্ত্রণ, পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নদীতে আকস্মিক এই পানি বৃদ্ধির কারণে নদীপারের গ্রামগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানিয়েছেন, ডুবে যাওয়া চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলে অনেক মানুষ বসবাস করে। এরইমধ্যে তাদের ঘরবাড়িতে পানি উঠেছে। অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড, ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, নদীর দুই ধারের উপজেলাগুলোর জনপ্রতিনিধি ও প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা জানিয়েছেন, আর কয়েক ঘণ্টার মধ্যে রংপুরের গঙ্গাচড়া কাউনিয়াসহ নদীর ভাটির এলাকাগুলোতে পানি বাড়বে।

পানি উন্নয়ন বোর্ড, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতিপ্রকাশ ঘোষ জানিয়েছেন, নদীর পানি বাড়ার কারণে কোথাও ভাঙন দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে প্রতিরোধের জন্য যথেষ্ট ব্যবস্থা এরইমধ্যে নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক