সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে একদিনে করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড

একদিনে করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড হলো ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৩ হাজার ৮৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৩ জন। করোনায় আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৬৭ হাজার ৩৭৬ জন । দেশটিতে এ পর্যন্ত ৩৮ লাখ ৫৩ হাজার ৫০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখের বেশি মানুষ।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৮৯ হাজার ৯৬৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬২ লাখ ৯০ হাজার ৭৩৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৪০ লাখ ১ হাজার ৪২২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৮৯৯ জন। করোনা আক্রান্ত ও মৃতের দিক দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় অবস্থানে আছে ভারত।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী