বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে যাওয়ার সময় নেত্রকোনার সাবেক ইউপি চেয়ারম্যান বেনাপোলে আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় নেত্রকোনার খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জোসেফ (৫৩) বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে। শনিবার (২৯ জুন বিকালে তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে আটক হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানিয়েছেন, ভারতে যাওয়ার সময় তিনি তার পাসপোর্ট (নম্বর এ-০৭২৩৯৪৭৬) ইমিগ্রেশন এন্ট্রির জন্য ডেস্কে জমা দিলে সিস্টেমে স্ক্যান করার পর দেখা যায়, তার নাম পাসপোর্ট স্টপলিস্টে অর্ন্তভুক্ত রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। এ তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনে দায়িত্বরত পুলিশ তাকে তাৎক্ষণিক ভাবে আটক করে।

আটককৃত সানোয়ারুজ্জামান নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাট গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান তালুকদারের ছেলে। তিনি স্থানীয় ৩ নম্বর খালিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খালিয়াজুড়ি উপজেলা আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত সানোয়ারুজ্জামানের বিরুদ্ধে উল্লেখযোগ্য মামলাগুলো হলো- নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার মামলা নম্বর-০৭, তারিখঃ ২০/০৯/২০২৪, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সালের ৫৩(৩) সহ দন্ডবিধির ১৪৮/১৪৯/৪৪৮/ ৪২৭/৪৩৫।

নেত্রকোনা থানার মামলা নম্বর-০২, তারিখঃ ০১/০৯/২০২৪, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ৫৩(৩)। খালিয়াজুড়ি থানার মামলা নম্বর-৩/৬৭, তারিখঃ ০৫/০৭/২০২২, ধারা- দন্ডবিধির ১৪৭/৪৪৭/৪৪৮/৩৮০/৩২৩/৩২৫/৩০৭/৪২৯/৫০৬(২)/১০৯ এবং নেত্রকোনা সদর থানার মামলা নম্বর-১৪, তারিখঃ ১৬/১০/২০২৪, ধারা- বিশেষ ক্ষমতা আইন ১৯৭৫ এর ১৫(৩)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী। তিনি জানান, সানোয়ারুজ্জামান জোসেফের পাসপোর্ট স্ক্যান করার সময় ইমিগ্রেশন ডাটাবেজে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত হন।

পরে আরও যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে নেত্রকোনা ও খালিয়াজুড়ি থানায় একাধীক মামলা রয়েছে। “জাতীয় নিরাপত্তা এবং চলমান মামলার প্রসঙ্গ বিবেচনায় তিনি পাসপোর্ট স্টপলিস্টে থাকা অবস্থায় ভারত গমনের উদ্দেশ্যে ইমিগ্রেশনে উপস্থিত হলে আমরা তাকে থামিয়ে হেফাজতে নিই।” পরে, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশকে অবহিত করে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, “আটক সানোয়ারুজ্জামান জোসেফের বিরুদ্ধে দন্ডবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে নেত্রকোনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ