রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে ৩০ সেকেন্ডেই হবে করোনা পরীক্ষা!

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে নাকাল গোটা বিশ্ব। এই ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশুগলো। ভাইরাসটির ধ্বংসযজ্ঞ চলছে বিশ্বের ২১৩টি দেশে। এখনও পর্যন্ত এর কার্যকর কোনও প্রতিষধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী বেপরোয়া হয়ে উঠেছে এই ভাইরাস।

তবে থেমে নেই বিজ্ঞানীরা। করোনার সঙ্গে যুদ্ধে কীভাবে দ্রুত জয়ী হওয়া যায় সেই চেষ্টা চলছে বিশ্বজুড়ে। কেউ তৈরি করছেন ওষুধ, কেউ নিয়ে আসছেন ভ্যাকসিন। এবার করোনা মোকাবিলায় ভারতে আসছেন ইসরায়েলের বিজ্ঞানীরা।

জানা গেছে, ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবেন এই বিজ্ঞানীরা। তারা একটি বিশেষ টেস্ট কিট তৈরি করবেন, যা নাকি মাত্র ৩০ সেকেন্ডেই বলে দেবে মানবদেহে করোনার উপস্থিতি।

ইসরায়েলের দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এজন্য ভারতে আসছে একটি বিশেষ বিমান। আর তাতে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষকদের।

ভারতীয় বিজ্ঞানী কে বিজয় রাঘবন ও ডিআরডিও’র সঙ্গে কাজ করবে ইসরায়েল। ইসরায়েল দূতাবাসের দাবি, করোনাকে সঙ্গে নিয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফেরা যায় সেই প্রচেষ্টাই করবে দুই দেশ।

মহামারীর মধ্যে ইরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনবার ফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

বৃহস্পতিবারেই ছাড়পত্র পেয়েছে সম্পূর্ণ ভারতে তৈরি প্রথম অ্যান্টিজেন টেস্ট কিট। এদিন আইসিএমআর মেড ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরি অ্যান্টিজেন টেস্ট কিটকে অনুমোদন দেয়। মাই ল্যাব ডিসকভারি সলিউশসনের পক্ষ থেকে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

এবার থেকে ভারতের বাজারে এই টেস্ট কিট পাওয়া যাবে। করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআরে এই কিট ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। কিটটির নাম দেওয়া হয়েছে প্যাথোক্যাচ কোভিড-১৯ অ্যান্টিজেন র্যাপিড টেস্টিং কিট। এটিই প্রথম কোনও ভারতীয় সংস্থার তৈরি করা কিট, যা আইসিএমআরের ছাড়পত্র পেল। পুনের সংস্থা মাই ল্যাব জানাচ্ছে, এই কিটটির দাম প্রায় ৪৫০ রুপি।

অর্ডার দিলেই কিটটি পাওয়া যাবে দ্রুত। এর উৎপাদন বাড়িয়ে দ্রুত সহজলভ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে কিটটিকে। শুধু অ্যান্টিজেন কিট নয়, মাই ল্যাব সংস্থা জানাচ্ছে, করোনা চিহ্নিত করতে যেসব টেস্ট কিট প্রয়োজন সবই ভারতের মাটিতে তৈরি হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, বিজনেস স্ট্যান্ডার্ড

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল