বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রীর হঠাৎ পদত্যাগ

ভারতের কর্নাটক রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা পদত্যাগ করেছেন।

রাজ্য গভর্নর থাওয়ার চাঁদ গেহলটের কাছে সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বিজেপি ক্ষমতায় থাকলে এই দলেরই একজন প্রবীন নেতার হঠাৎ এই পদত্যাগে তোলপাড় সৃষ্টি হয়েছে গোটা ভারতবর্ষে।

পদত্যাগপত্র দেওয়ার পর প্রশ্ন করা হয়েছিল, গভর্নরের দায়িত্ব দেওয়া হলে তিনি তা পালন করবেন কি না? এর জবাবে ইয়েদুরাপ্পা বলেন, ‘এই রাজ্য ছেড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। কর্ণাটকের জনগণের কল্যাণে আমি কাজ করব।’

পদত্যাগের ঘোষণা দিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন ইয়েদুরাপ্পা। তিনি বলেন, ‘বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ি প্রধানমন্ত্রী হওয়ার পর আমাকে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী করতে চেয়েছিলেন। কিন্তু আমি বলেছিলাম, আমি কর্নাটকেই থাকব। এখন কর্নাটকে বিজেপি বড় হয়েছে। এটা সব সময় আমার জন্য অগ্নিপরীক্ষা ছিল।’

ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা বি এস ইয়েদুরাপ্পা। এইচ ডি কুমারাস্বামীর নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর ২০১৯ সালে তিনি মুখ্যমন্ত্রী হন। এ নিয়ে চারবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু কর্ণাটকের এই মুখ্যমন্ত্রী কখনোই মেয়াদ পূরণ করতে পারেননি।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। পরে তাকে কারাগারে যেতে হয়।

এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের একটি অংশের বিরোধিতার মুখে পড়েন ইয়েদুরাপ্পা। ওই অংশটি তাকে মুখ্যমন্ত্রী পদে চাইছিল না। এ নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। ইয়েদুরাপ্পার পদত্যাগের মধ্য দিয়ে সেই অচলাবস্থার অবসান ঘটল।

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা