বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর গাড়িতে হামলা

ভারতের পশ্চিমবঙ্গের মালদায় ভারতীয় কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়েছে। তার গাড়ি লক্ষ্য করে বুধবার (৩১ জানুয়ারি) সকালে পাথর নিক্ষেপ করা হয়। তিনি এদিন ‘ভারত জোড়ো নবযাত্রার’ অংশ হিসেবে বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন।

পাথর দিয়ে গাড়িটির জানালার কাঁচ ভেঙে ফেলা হয়। তবে এই হামলায় রাহুল কোনো আঘাত পাননি। হামলার পর তাকে গাড়ি থেকে হেঁটে বের হতে দেখা যায়।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেছিল ভারতীয় কংগ্রেস। তবে ওই আলোচনা ভেস্তে যায়। এরপরই রাহুল গান্ধীর গাড়ির ওপর হামলার ঘটনা ঘটল।

ওই আলোচনা ভেস্তে যাওয়ার পর এই দুই দল প্রকাশ্যে একে-অপরের সমালোচনা করেছে। যদিও তারা বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে গঠিত জোট— ‘ইন্ডিয়া’-তে রয়েছে।

কংগ্রেসের এমপি অধীর রঞ্জন চৌধুরী হামলার ব্যাপারে বলেছেন, ‘খুব সম্ভবত ভীড় থেকে কেউ একজন পাথর নিক্ষেপ করেছে। এটি ছোট একটি ঘটনা। কিন্তু এতে বড় কিছু হতে পারত।’

বুধবার মালদায় গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। মালদায় নিজের ‘জনসংযোগ যাত্রায়’ দেওয়া বক্তব্যে মমতা বলেছেন, ‘আমি রাজনীতি খুব বেশি করি না। কিন্তু কিছু দল রয়েছে যারা নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো কিচিরমিচির করছে… বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা একা লড়াই করব। যদি কেউ বিজেপিকে হারাতে পারে; সেটি হলো তৃণমূল কংগ্রেস।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লি গেছেন। সোমবারবিস্তারিত পড়ুন

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ