বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঠবাড়িয়ায় দেয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রুস্তুম খান নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।এতে ভোগান্তিতে পড়েছে ১০টি পরিবার।

রুস্তম খান কুমিরমারা গ্রামের আব্দুল হাকিম খানের পুত্র। এ ঘটনায় তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের পক্ষে শাহানাজ বাচ্চু বাদী হয়ে ৩ এপ্রিল সকালে অফিসার ইনচার্জের নিকট অভিযোগ দেন।এরপর শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দেয় এবং উভয় পক্ষকে আদালতের শরনাপন্ন হতে পরামর্শ দেয়।

জানা গেছে,প্রভাবশালী রুস্তম খান রাতের আধারে লোকজন নিয়ে ৫০ বছরের অধিক পুরাতন রাস্তায় দেয়াল নির্মাণ করে রাস্তার জমি গাঁয়ের জোরে দখল করার চেষ্টা করে। এতে স্বাভাবিক জীবনযাপন ও চলাচলে হুমকির মুখে পড়েছে ১০টি পরিবার।

এছাড়াও কুমিরমারা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এ বাড়িটিতে রয়েছে একটি কোচিং সেন্টার। মান সম্মত শিক্ষার জন্য প্রত্যান্ত এলাকার ছেলে মেয়েদের এ বিদ্যালয়ে পড়াশুনা করাতে বেশ কিছু অভিভাবকরা এ বাড়িতে ভাড়া থাকেন।প্রভাবশালীর দেয়ালে এখন তারা অবরুদ্ধ হয়ে পড়েছে।

ভুক্তভোগী শাহানাজ বাচ্চু জানান,বাড়ির সামনে চলাচলের রাস্তাটি এজমালি। জমির মাপ সম্পন্ন না করেই এবং শালিসদারদের সিদ্ধান্তের আগেই গায়ের জোরে রুস্তম খান দেয়াল নির্মাণ করে। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছি না।

ভুক্তভোগী ইউনুস মিস্ত্রি জানান, আমার বাড়িতে একটি গরুর খামার রয়েছে। গোখাদ্য পরিবহন সহ আমাদের একমাত্র চলার পথ এটি।রাস্তাটি চলমান রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় সমাজসেবক রিপন মাতুব্বর জানান,রাস্তা আটকিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার কাজে স্থানীয় একজন জনপ্রতিনিধি জড়িত।ভুক্তভোগী পরিবারগুলো তার অন্ধ আনুগত্য না করায় তাদের ক্ষতিসাধনে উঠেপড়ে লেগেছে। এছাড়া ওই রাস্তাটি সংলগ্ন আমার একটি স’মিলও রয়েছে। রাস্তায় দেয়াল দিলে মিলটি বন্ধ হয়ে যাবে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আদালতের কোন নির্দেশ না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলার জন্য চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল