শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকান্ড, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

যশোরের মণিরামপুরের গোবিন্দপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি বসতঘর অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়েছে। প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন অগ্নিকাণ্ডে এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানাগেছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়- আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সোহেলের ঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সোহেলের বাড়িতে সাজালের আগুনের কুন্ডুলি করে রাখা থেকে বিদ্যুৎ লাইনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর সেখানে বসবাসকারী ৪০টি আশ্রয়ণ প্রকল্পের বাড়ির মধ্যে মাসুদ, বিল্লাল, কাসেম, রফিকুল ইসলাম, আলমগীর, মুসলিমাসহ ১০টি পরিবারের বাড়ি আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালায়। সন্ধ্যা ৭টার দিকে এ রিপোর্ট লেখার সময় ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে অবস্থান করছিলেন।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার প্রনব বিশ্বাস জানান- গোবিন্দপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের আবাসনে অগ্নিকান্ডের ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে সেখানে সর্বাত্মক চেষ্টা করে প্রায় দু’ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এর মধ্যে অগ্নিকাণ্ডে ১০টি বসতবাড়ি পুড়ে ভষ্মিভূত হয়েছে। প্রনব বিশ্বাস আরও বলেন- এদের মধ্যে ক্ষতিগ্রস্থ সোহেলের গরু বিক্রয় করা ১ লক্ষ টাকা এবং কাশেম নামের অপর এক ব্যক্তির ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা আগুনে পুড়ে গেছে।

স্থনীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- এলাকার সাধারন জনগণসহ মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীর অনেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হলেও এরইমধ্যে ১০টি বাড়ি পুড়ে পরিবারগুলি চরম ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান- আমি এখনও ঘটনাস্থলে অবস্থান করছি। খবর পেয়ে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যায়। তবে, ১০টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়াসহ চরম ক্ষতিগ্রস্থ হয়েছে আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলো।

একই রকম সংবাদ সমূহ

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও জনবান্ধব করতে সাতক্ষীরায় পৌরসভার রূপকল্পবিস্তারিত পড়ুন

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ