রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান চোলাই মদ সহ গ্রেপ্তার ১০

যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি-২০২৩) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর শেখপাড়া থেকে তাদের গ্রেপ্তার করে মণিরামপুর থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা ও আট লিটার চোলাই মদ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- চন্ডিপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য মাহবুর রহমান, একই গ্রামের রোস্তম আলী সরদারের ছেলে আব্দুল হামিদ, মোহনপুর পশ্চিমপাড়ার মুজিবুর রহমানের ছেলে রিপনুজ্জামান রিপন, একই গ্রামের মহাসিন সরদারের ছেলে মাহমুদুর রহমান লিটন, হানুয়ার গ্রামের ইয়ামিন সরদারের ছেলে আব্দুস সালাম, ঝিকরগাছার জাফরনগরের নূর ইসলামের ছেলে সোহাগ হোসেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কলাটুপি গ্রামের ইব্রাহীম গাজীর ছেলে রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মোজাহার বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস, একই উপজেলার পালবাড়ী এলাকার জামাত আলীর ছেলে রবিউল ইসলাম ও খুলনা সদর উপজেলার বাঘমারা গ্রামের নরেশ রায়ের ছেলে স্নেহাংশু রায়।

অভিযানে মণিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান বলেন- দীর্ঘদিন ধরে চন্ডিপুর শেখপাড়ার আনোয়ার পারভেজ অনুজ বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িদের এনে তার বসতঘরে জুয়ার আসর বসিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি-২০২৩) দিবাগত রাত ১২টার দিকে আমরা জুয়ার বোর্ডে হানা দিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছি। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ৮৫ হাজার ৩১০ টাকা ও আট লিটার চোলাই মদ পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে গাজী মাহবুবুর রহমান জানান- আনোয়ার পারভেজ মাথাপ্রতি ১ হাজার টাকা নিয়ে তার বাড়িতে জুয়ার আসর বসান। মামলায় তাকে পলাতক আসামি দেখানো হয়েছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- জুয়ার আসরটি আগে ঝিকরগাছায় বসত। সেখান থেকে উঠে এসে তারা চন্ডিপুর এলাকায় আসর বসান। স্থানীয় মেম্বার মাহাবুর রহমান জুয়ার বোর্ড পরিচালনা করতেন। তিনি নিজে ১২ হাজার টাকা নিয়ে ওই রাতে খেলতে গিয়েছিলেন। আসর জমার পরপরই আমরা অভিযান চালাই।

ওসি শেখ মনিরুজ্জামান বলেন- এ ঘটনায় বুধবার (২৫ জানুয়ারি-২০২৩) সকালে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার