মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে দুই মাস ভিজিডির চাল পাননি দুস্থ নারীরা

যশোরের মণিরামপুরে দুই মাস ধরে ভিজিডি কার্ডের চাল পাচ্ছেন না দুস্থ নারীরা। চলতি মাস শেষ হতে চলেছে। এখনো আগস্টের চাল পাননি তাঁরা। একইভাবে জুলাই মাসেও তাঁদের চাল দেওয়া হয়নি। পরপর দুই মাস চাল না পাওয়ায় কার্ডধারীদের মধ্যে হতাশা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ ইউনিয়ন পরিষদের কয়েকজন চেয়ারম্যান।

জানা গেছে- গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির (ভিজিডি) আওতায় ২০২১-২০২২ অর্থবছরে মণিরামপুরে ২ হাজার ৭১৭ জন উপকারভোগী রয়েছেন। এই প্রকল্পের আওতায় নারীরা প্রতি মাসে ইউনিয়ন পরিষদ থেকে বিনা মূল্যে ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন।

নিয়মিত এই চাল বিতরণের কথা থাকলেও উপজেলার কোনো নারীই জুলাই ও আগস্টের চাল পাননি। উপজেলার মামুদকাটি গ্রামের উপকারভোগী নাসরিন খাতুন বলেন- গত মাসের চাল পাইনি। এ মাসও শেষের দিকে। তিন-চার দিন আগে চৌকিদারের কাছে আমি খবর নিয়েছি। তিনি বলেছেন- পরিষদে চাল এখনো আসেনি।

দুই মাসের চাল বিতরণ না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম, খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আলীম জিন্নাহ।

চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন- গত বৃহস্পতিবার মণিরামপুর খাদ্যগুদামে চালের অনুমতিপত্রে স্বাক্ষর করে এসেছি। দ্রুত সময়ের মধ্যে চাল পরিষদে পৌছে যাবে।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন- খাদ্যগুদামে চালের অনানুষ্ঠানিকপত্র (ডিও) দিয়ে দিয়েছি। চেয়ারম্যানরা চাল তুলে দুই মাসেরটা বিতরণ করবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন- প্রতিবারই জুন ক্লোজিংয়ের পর জুলাই মাসের চালের ডিও আসতে দেরি হয়। এবারও তাই হয়েছে। জুলাই ও আগস্ট মাসের চালের অনুমোদন একসঙ্গে হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : টানা ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার বেশ কয়েকটিবিস্তারিত পড়ুন

স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : প্রযুক্তির এই দ্রুতগতির যুগে যখন অধিকাংশ মানুষ স্মার্টফোনেরবিস্তারিত পড়ুন

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা