শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ বস্তা সার জব্দ, জরিমানা ২৫ হাজার

যশোরের মণিরামপুরে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অপরাধে আজিজুর রহমান নামে এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার দখলে থাকা ৬০ বস্তা সার জব্দ করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর-২০২২) বিকেল ৪টার দিকে উপজেলার রাজগঞ্জ এলাকার আটঘরা নেংগুড়া বাজারে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান উপস্থিত ছিলেন।

এসিল্যাণ্ড আলী হাসান বলেন- আটঘরা নেংগুড়া বাজারে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আজিজুর রহমান বিনা অনুমতিতে সার মজুদ ও বিক্রি করছিলেন। অভিযান চলা সময়ে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় তার হেফাজতে থাকা ৩৭ বস্তা ইউরিয়া, ৩ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ১৭ বস্তা সালফার ও এক বস্তা মিউরেট অব পটাশ (এমওপি) সার জব্দ করা হয়েছে।

এসিল্যাণ্ড আলী হাসান বলেন- কৃষি অধিদপ্তরের অনুমতিহীন সার মজুদ ও বিক্রির দায়ে আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ ৬০ বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে এবং আজ রোববার (৪ সেপ্টেম্বর-২০২২) সরকারি দরে সারগুলো বিক্রি করা হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক