সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

মণিরামপুরে সিরাপের লেভেলে নির্ধারিত মূল্যের চেয়ে দশ টাকা বেশি নেওয়ায় এক ওষুধের দোকানিকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী উপজেলার টেংরামারী বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে এই জরিমানা করেন।

ওই বাজারের চা-দোকানি জয়নাল আবেদীনের অভিযোগের ভিত্তিতে আদালত এই অভিযান চালান।

জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জাহাঙ্গীরের ফার্মেসি থেকে ‘হেপাটোলিন’ নামে একটি সিরাপ কেনেন তিনি। যার দাম জাহাঙ্গীর রেখেছেন ৭৫ টাকা। বাড়ি ফিরে জয়নাল দেখতে পান সিরাপের গায়ে মূল্য ৬৫ টাকা লেখা। বুধবার সকালে তিনি দোকানে গিয়ে বিষয়টি জানতে চাইলে জাহাঙ্গীর উত্তেজিত হন। তখন জয়নাল বিষয়টি এসিল্যান্ডকে ফোনে জানান। পরে আদালত অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেলে জাহাঙ্গীরকে দশ হাজার টাকা জরিমানা করেন।

এর আগে সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাকোশপোল বাজারে মিষ্টির দোকানে যৌন উত্তেজক সিরাপ (জিনসেং) রাখার অপরাধে মালিক সেলিম হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করেন আদালত।

এছাড়া দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার ভান্ডারির মোড়, রোহিতা বাজার ও খেদাপাড়া বাজারে খাবার হোটেল, মিষ্টির দোকান ও করাতকলে অভিযান চালিয়ে আরো ২১ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা