মণিরামপুরে মেধাবী ছাত্র রহিমের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম


মেধাবী ছাত্র আব্দুর রহিমের পাশে দাড়িয়েছেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। গণমাধ্যমের প্রকাশিত খবরের ভিত্তিতে নাজমা খানম রোববার (১১ এপ্রিল-২০২১) বিকেলে উপজেলার রাজগঞ্জের গৌরীপুর গ্রামে আব্দুর রহিমের বাড়িতে যান।
এ সময় মেডিকেলে ভর্তির খরচ হিসেবে পরিবারের সকলের উপস্থিতিতে আব্দুর রহিমের হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন নাজমা খানম। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম এ সময় রহিমের পিতা আব্দুল হালিম এবং মা জেসমিন আরাকে প্রতিশ্রুতি দেন আব্দুর রহিমের মেডিকেলে পড়া শেষ পর্যন্ত সার্বিকভাবে সহযোগীতা করা হবে। এ সময় চেয়ারম্যান নাজমা খানমের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা ইসহাক আলী এবং চেয়ারম্যানের ছেলে আসিব খান অভি।
উল্লেখ্য, মেধাবী ছাত্র আব্দুর রহিম মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের গৌরীপুর গ্রামের রিকসা চালক আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। এ বছর সে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির জন্য মেধা তালিকায় স্থান পায়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


