সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে মেশকাদ আলী হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

মণিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে মেশকাদ আলী (৩৫) নামের এক শ্রমিক হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৪ মে) ভোরে সাতক্ষীরা জেলার বুধহাটা ও ঝাউডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের চুন্নু গাজীর মেয়ে রিক্তা পারভীন ও আশাশুনির নৈকাটি গ্রামের নিজাম সরদার। নিহত মেশকাদ আলী পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি যশোরের একটি অটো রাইস মিলের শ্রমিক ছিলেন। এর আগে বৃহস্পতিবার (২ মে) ভোরে মেশকাদকে হত্যা করে মণিরামপুরের একটি ধানক্ষেতে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের ভাই এরশাদ আলম মণিরামপুর থানায় হত্যা মামলা করেন। যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন- মেসকাদ যশোর পদ্মবিলায় ইলা অটো রাইচ মিলের শ্রমিক ছিলেন। মিলের আরেক কর্মচারী নাজমার সঙ্গে পরকীয়া সম্পর্ক হয় তার। নাজমা সাতক্ষীরা আশাশুনি উপজেলার নৈকাটি গ্রামের বাসিন্দা। নাজমা বর্তমানে সৌদি প্রবাসী। মেসকাদের স্ত্রী জুলেখা পরকীয়ার কথা জানতে পেরে প্রেমিকা নাজমাকে মোবাইলে গালমন্দ করে। এতে ক্ষিপ্ত হয়ে নাজমা বিদেশ থেকে মেসকাদকে হত্যার পরিকল্পনা করে। তিনি বলেন- সে অনুযায়ী আসামি রিক্তা পারভীনের সঙ্গে ২ লাখ টাকা চুক্তি করে। রিক্তা তার পরকীয়া প্রেমিক যশোর শংকরপুরের শাহীনসহ আরও একজন মিলে মেশকাদকে কৌশলে সাতক্ষীরার আশাশুনি বুধহাটায় ডেকে নিয়ে হত্যা করে লাশ ধানক্ষেত ফেলে দেয়। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন- বিদেশ থেকে মেশকাদকে হত্যার পরিকল্পনা করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার মিশনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুটি মোবাইল জব্দ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন