শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরের রাজগঞ্জে গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মণিরামপুরের রাজগঞ্জে ৪৯তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ের মণিরামপুর উপজেলার সাব জোন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ঝাঁপা ইউনিয়নের কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতার ফুটবল খেলায় অংশ গ্রহণ করে ৪টি ইউনিয়নের চ্যাম্পিয়ন দলগুলো। যথাক্রমে- হরিহরনগর ইউনিয়নের খাটুরা জোনের চ্যাম্পিয়ন দল মদনপুর মাধ্যমিক বিদ্যালয়, মশ্বিমনগর ইউনিয়নের চাঁপাতলা জোনের চ্যাম্পিয়ন দল মশ্বিমনগর স্কুল এন্ড কলেজ, চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট জোনের চ্যাম্পিয়ন দল নেংগুড়াহাট ফাজিল মাদ্রাসা ও ঝাঁপা ইউনিয়নের চ্যাম্পিয়ন দল কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়।

এ ফুটবল খেলার নির্ধারিত সময়ে উভয় দলের খেলোয়াররা অনেক চেষ্টা করে কোনো গোল দিতে না পেরে, অতিরিক্ত সময়ে ট্রাইবেকারে ৩-২ গোলে মদনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে, কোমলপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় মদনপুর মাধ্যমিক বিদ্যালয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল লতিফ।

এসময় উপস্থিত ছিলেন, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি মো. রবিউল ইসলাম, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, উপজেলা স্কাউটস-এর সহ-সভাপতি শিক্ষক মো. আহাদ আলী প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রবিউল ইসলাম এবং খেলা পরিচালনা করেন মো. মেহেদী হাসান।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধানবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক