সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ককটেল বিষ্ফোরণে দুই শিশু আহত, ৮টি তাজা ককটেল উদ্ধার

মনিরামপুর প্রতিনিধি : পরিত্যক্ত একটি বাড়িতে খেলা করতে গিয়ে পাওয়া ককটেল বিষ্ফোরণে আরজু হোসেন (৮) ও মাইমুন আহম্মেদ (৪) নামের দুই শিশু গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আরো ৮টি তাজা ককটেল উদ্ধার করেছেন। আহত দুই শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। পুলিশ ও এলাকাবাসি জানায়- আরজু এবং মাইমুন আহম্মেদ এ গ্রামের মহিদুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে খেলা করছিল। এ সময় আবর্জনার মধ্যে পড়ে থাকা একটি কৌটা নিয়ে খেলার এক পর্যায় বিষ্ফোরণ ঘটলে তারা গুরুত্বর আহত হয়। প্রতিবেশীরা জানান- আহত আরজুর বাম হাতের আংশিক ককটেলের আঘাতে উড়ে গেছে। তাছাড়া তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। চার বছর বয়সের মাইমুন আহম্মেদের মুখ ও দু’চোখসহ শরীর ঝলসে গেছে। স্থানীয়রা জানিয়েছেন- আহত আরজু এ গ্রামের আসলাম সরদারের ছেলে এবং মাইমুন বাবলুর রহমানের ছেলে। স্থানীয়রা আরো জানায়- খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় পরিত্যক্ত ওই ঘর থেকে একটি পলিথিন ব্যাগ ভর্তি অবস্থায় তাজা ৮টি ককটেল উদ্ধার করেন। আহত দুই শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদি মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান- ঘটনাস্থল থেকে ৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা এবং কেউ আটক হয়নি।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের বিভিন্ন হোটেল ওবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শেষাংশের একটি বাগানে দীর্ঘদিন ধরে নিয়মিতবিস্তারিত পড়ুন

মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায়বিস্তারিত পড়ুন

  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস
  • স্মার্টফোনের যুগেও গ্রামের চায়ের দোকানে টিকে আছে আন্তরিকতার আড্ডা
  • মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া