মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু


ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এরআগে দুপুরে বাড়ির ডোবায় মোটর ফেলে পানি সেচতে গিয়ে পানিতে নেমে বিদ্যুতায়িত হয়ে আহত হন তিনি। নিহত লিয়াকত গাজী মনিরামপুর উপজেলার শ্যামকুড় ময়নাবাড়ি হাইস্কুল সংলগ্ন এলাকার মুজিবর রহমানের বড় ছেলে। নিহতের চাচাত ভাই মেহেদী হাসান বলেন, লিয়াকত ভাইয়ের বাড়িতে ছোট্ট ডোবায় হঠাৎ করে মাছ মারা যাচ্ছিল। দুপুরে মোটর দিয়ে পানি সেচে মাছ ধরতে চেয়েছিলেন তিনি। এজন্য বাড়িতে থাকা মোটর ডোবায় ফেলে বিদ্যুৎ সংযোগ দিয়ে পানিতে নামেন। মোটরের গোড়ায় যেতেই তিনি বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে ছিলেন।
বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিয়াকত ভাই মারা যান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সুরত আলী (৫৫) নামেরবিস্তারিত পড়ুন

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের পর একটি মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমীন (৭০)বিস্তারিত পড়ুন

ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেকের ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতবিস্তারিত পড়ুন


