রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ পূজা মন্ডপ পরিদর্শনে যশোরের ডিসি

মনিরামপুরের রাজগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয়া দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজগঞ্জ কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন করেন যশোর জেলা প্রশাসক (ডিসি) মো. তমিজুল ইসলাম খাঁন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়েদ জাকির হাসান, মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, রাজগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের পূজা উদযাপন কমিটির অন্যতম সদস্য ডা. পরিমল সাধু, আহবায়ক সুকেশ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ স্বপন সিংহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সামাজিক দুরত্ব মেনে রাজগঞ্জ কেন্দ্রীয় পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতি বছর ব্যাপক পরিসরে আয়োজন থাকলেও করোনার প্রভাবে এবার আয়োজন অনেকেটাই সীমিত, তবুও আনন্দের কমতি নেই হিন্দু ধর্মালম্বীদের মাঝে।

প্রতিদিন সন্ধ্যায় এ মন্ডপে করোনার মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হচ্ছে এবং প্রতিদিন সন্ধ্যায় আরতির পর পূঁজা মন্ডপ বন্ধ থাকছে।

এ বিষয়ে রাজগঞ্জ কেন্দ্রীয় মন্দিরের পূজা উদযাপন কমিটির আহবায়ক সুকেশ চন্দ্র দাস বলেন, ‘সামাজিক দুরত্ব বজায় রেখে কোনরুপ বাঁধা বিপত্তি ছাড়াই শারদীয় দুর্গোৎসব পালন হচ্ছে।’

রাজগঞ্জ কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ঐতিহ্যবাহি ঝাঁপা বাওড়ের উপর নির্মিত দু’টি ভাসমান সেতু পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ