মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে চুরির ঘটনা বৃদ্ধি ।। আতংকে মানুষ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। যে কারণে রাজগঞ্জ অঞ্চলের সাধারণ মানুষ আতংকে রয়েছে।

সম্প্রতি রাজগঞ্জ অঞ্চল থেকে গরু, মোটর সাইকেল, বাই সাইকেল, ইঞ্জিন ভ্যান চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, গত ১৬ আগস্ট রাতে রাজগঞ্জের হানুয়ার মানিকগঞ্জ গ্রামের মোজাফফার আলীর ৩ টি গরু তার গোয়াল ঘর থেকে চুরি হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ্য টাকা।
১৭ আগস্ট রাতে রাজগঞ্জের কোমলপুর গ্রামের মানিকের গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ্য টাকা।
২১ আগস্ট রাতে রঘুনাথপুর গ্রামের দরিদ্র ভ্যান চালক মিজানের সংসার চালানোর একমাত্র অবলম্বন তার ইঞ্জিন ভ্যানটি তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
গত ২৮ সেপ্টেম্বর রাতে রাজগঞ্জের কোমলপুর গ্রামের প্রবাসি আতিয়ার রহমানের বাড়ি থেকে তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২ টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ্য ২০ হাজার টাকা।
২৮ সেপ্টেম্বর রাতে ত্রিপুরাপুর গ্রামের তাহাজুরের বাড়ি থেকে ১ টি বাই সাইকেল চুরি হয়। যার আনুমানিক মূল্য ৮ হাজার টাকা। পরে বাই সাইকেলসহ চোরকে ওই রাতেই আটক করে গ্রামবাসি।

সম্প্রতি রাজগঞ্জ হাইস্কুলের গেটের সামনে থেকে সকাল বেলা রাজগঞ্জের মোবারকপুর গ্রামের শফিকুল ইসলামের ১ টি পালসার মোটর সাইকেল চুরি হয়।
গত ২৮ সেপ্টেম্বর একই স্থান থেকে প্রায় একই সময় মোবারকপুর গ্রামের মুরগী ব্যবসায়ী রবিউল ইসলামের ১ টি বাজাজ মোটর সাইকেল চুরি হয়।

গত ৪ অক্টোবর বিকালে রাজগঞ্জের ঝাঁপা গ্রামের দক্ষিণপাড়ায় হাডুডু খেলার মাঠের পাশের আব্দুল হামিদ দফাদারের বাড়ি থেকে ঝাঁপা বাঘাডাঙ্গি গ্রামের লাভলুর ১ টি পালসার ও শহিদুলের ১ টি ডিসকভার মোটর সাইকেল চুরি হয়।
৪ অক্টোবর রাতে কোমলপুর গ্রামের মোটর সাইকেল চালক মতিয়ার রহমানের বাড়ির গোয়াল ঘর থেকে ২ টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ্য টাকা।

এছাড়া রাজগঞ্জ হাইস্কুলের গেটের পাশ থেকে প্রায়ই ভ্যান, বাইসাইকেলসহ এ অঞ্চল থেকে আরো কিছু চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ চোর চক্রের সদস্যদের আটক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার