বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মসজিদুল আকসা: ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নির্মম নির্যাতনের রক্তমাখা ইতিহাস

মসজিদুল আকসা: ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নির্মম নির্যাতনের রক্তমাখা ইতিহাস

মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী

মসজিদুল আকসা মুসলিম উম্মাহর প্রথম কেবলা এবং পবিত্র স্থান। রাসূল (সা.) কাবা শরীফ, মসজিদে নববী ও বায়তুল মোকাদ্দাস, মসজিদের উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেছেন। যা অন্য কোন মসজিদ সম্পর্কে করেননি।
মসজিদুল আকসা এর ভিত্তি স্থাপন করেন হযরত ইব্রাহিম (আঃ)। কাবা শরীফ প্রতিষ্ঠার ৪০ বছর পর এটা নির্মাণ করা হয়। উভয়েরএর মধ্যে দূরত্ব-১৪৮৫.৩৫ কিলোমিটার। পরবর্তীকালে অনেক পয়গম্বরগণ এর সংস্কার ও পরিবর্ধন করেন।
সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) কে এক রাত্রিতে মক্কা মুআজ্জামা থেকে সজিদুল আকসা পর্যন্ত নিয়ে যান। এরপর ৭ আসমান ভেদ করে তাঁর নৈকট্য নিয়ে যান। মক্কা শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণকে ‘ইসরা” এবং সেখান থেকে ঊর্ধ্বে গমন কে মি’রাজ বলা হয়।
`পবিত্র তিনি যিনি তাঁর বান্দাকে রজনীযোগে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত।’ (সূরা বনী ইসরাঈল আয়াত: ১।)

এই মসজিদুল আকসায় অধিকার শুধুমাত্র মুসলিম জাতির, অন্য কারো নয়। কিন্তু ইসরাইল এটাকে দখল করার জন্য অসংখ্য মুসলমানদের রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। মজলুম মানবতার এ নির্মম হত্যা মানুষ হিসেবে মানা যায় না।

খ্রিস্টপূর্ব ১০০৪ সালের দিকে সুলাইমান (আ.) এই স্থানটির স্থাপত্য তৈরি ও সৌন্দর্য বৃদ্ধি করেন।

ব্রিটিশরা ইউরোপ থেকে মার খাওয়া ইহুদিদের জায়গা বরাদ্দ করে দিল ফিলিস্তিনে। থিউডরের স্বপ্নের সেই দেশ প্রতিষ্ঠিত হলো ফিলিস্তিনিদের রক্তের উপর। লাখ লাখ মানুষ উদ্বাস্ত হলো। ঘর বাড়ি এবং জীবন হারালো। তারা ফিলিস্তিনিদের হত্যা করত, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে সেই ভূমি দখল করত। ধারাবাহিক হত্যার জঘন্যতম অপরাধ আরো ভয়ঙ্কর হয়েছে। বিশ্ব মুসলিম নেতাদের উপর দায়িত্ব এ পবিত্র স্থান রক্ষা করা এবং রক্তের বন্যা বন্ধের ব্যবস্থা করা।

মহান আল্লাহ ফিলিস্তিনের মুসলমানসহ সকল মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমীন।

লেখক:
মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী,
ইসলামী বক্তা, লেখক, গবেষক ও চিন্তাবিদ,
কলারোয়া, সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন