শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মোদি-মমতা, গান্ধী পরিবার থেকে কে?

মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্টেন্টের বিয়ে নিয়ে মুখর গোটা দেশ। শুক্রবারই চার হাত এক হবে। সাজ সাজ রব গোটা দেশে।

বিয়েতে কয়েক হাজার অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে বলেই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে রয়েছে ক্রিকেট জগতের তারকা থেকে শুরু করে বলিউড-হলিউড তারকারা এবং বড় রাজনীতিবিদরা। আমন্ত্রিত অতিথিদের বাড়িতে কার্ড পৌঁছে দেওয়াও শুরু হয়ে গেছে। মুকেশ আম্বানি নিজেই কিছু অতিথির বাড়িতে বিয়ের কার্ড নিয়ে পৌঁছেছেন। আবার কিছু ব্যক্তির বাড়িতে কার্ডসহ তার স্ত্রী নীতা আম্বানিকেও দেখা গেছে।

তারই মাঝে খবর এল, এ বিয়েতে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গান্ধী পরিবার থেকেও যাওয়ার কথা রয়েছে।
এদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এ বিয়েতে যোগ দিতে পৌঁছে গিয়েছেন মুম্বাইতে।

মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ‘আমি আসলে যেতামই না অনন্ত-রাধিকার বিয়েতে। কিন্তু মুকেশজি ও নীতাজি আমাকে বারবার অনুরোধ করেছেন।’
তিনি এদিন আরও উল্লেখ করেছেন, তিনি এনসিপি সভাপতি শরদ পাওয়ার এবং শিবসেনার (ইউবিটি) উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রথম সাড়ির প্রায় সব নেতা সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধীর এ বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সাবেক কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বাড়িতে গিয়েছিলেন। এ সফরের মূল উদ্দেশ্য তার ছেলে অনন্ত আম্বানির বিয়েতে গান্ধী পরিবারকে আমন্ত্রণ জানানো।
এর আগে, মুকেশ আম্বানি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা