শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২৬টি চুল্লি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

জুলফিকার আলী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় অবৈধভাবে চলছিল ২৬টি বৃহৎ আকৃতির চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ব্যবসা। ঘটনাস্থল উপজেলার হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের ইটভাটা সংলগ্ন ফসলী মাঠ এলাকায়। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সেখানে বৃহস্পতিবার (১১জুলাই) অভিযান পরিচালনা করেন। তখনো প্রজ্বলিত ছিল অবৈধ কয়লা কারখানার চুল্লিগুলো। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কয়লা তৈরির ওই কারখানার চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
এর আগে ফায়ার সার্ভিসের টিম পানি দিয়ে জ্বলন্ত সবগুলো চুল্লির আগুন নিভিয়ে দেয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল ইমরান জানান, পরিবেশ অধিদপ্তর আইন অনুযায়ী অবৈধ চুল্লি ভেঙ্গে দেয়া হয়েছে। একইসঙ্গে অবৈধভাবে কয়লা তৈরির কারখানা না করার অঙ্গীকার করায় সেলিম হোসেন ও আবুল বাশারকে প্রাথমিক ভাবে ক্ষমা করে দেয়া হয়েছে। অবৈধভাবে কয়লা তৈরির কারখানা কেউ তৈরি করলে আইনগত শাস্তি ও জরিমানা করা হবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের এর সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, ইউপি সদস্য আমিরুল ইসলাম ও পুলিশ সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ