মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুক্তি পেলেন কলারোয়ার সাবেক মেয়র আক্তারুল ইসলাম

বিশেষ প্রতিনিধি : কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা সাজানো মামলায় সাড়ে ১৮ বছর সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর বৃহস্পতিবার (৫ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেছেন জনতার মেয়র খ্যাত (কলারোয়া পৌরসভার দুইবার নির্বাচিত মেয়র) সাবেক ছাত্রনেতা আক্তারুল ইসলাম। এসময় তার সাথে মুক্তিলাভ করেন একই মিথ্যা মামলায় অভিযুক্ত উপজেলা যুবদল নেতা কনক।

উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ জানান, বৃহস্পতিবার সকাল থেকে সাতক্ষীরা জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকে জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মি-সমর্থকরা। সময় গড়িয়ে দুপুর থেকে বিকালের মধ্যে জেলা কারাগার ও আশপাশের এলাকা পরিনত হয় জনসুমদ্রে। বিকাল ৫টার দিকে দীর্ঘ কারাভোগের পর জেল থেকে বেরিয়ে আসেন কলারোয়ার জনতার মেয়র আক্তারুল ইসলাম। এসময় গোটা এলাকায় নেতা-কর্মিদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এর কয়েক হাজার নেতা কর্মির ¯েøাগানে প্রকম্পিত হয়ে ওঠে সাতক্ষীরার রাজপথ। জানানো হয় ফুলেল শুভেচ্ছা জানিয়ে কলারোয়ায় স্বরণকালের গাড়ি বহর সহকারে প্রিয় নেতা মেয়র আক্তারুল ইসলাম ও যুবদল নেতা কনককে কলারোয়ায় আসেন। এদিকে তাৎক্ষনিক খবর পেয়ে তারুন্যের অহঙ্কার প্রিয় নেতা আক্তারুল ইসলামকে নিয়ে হাজার হাজার নেতা-কর্মিসহ সাধারণ জনতা কলারোয়া উপজেলায় মিছিলের শহরে পরিনত করেন।

অপরদিকে এর আগে একই মামলা থেকে মঙ্গলবার ঢাকার কেরানিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা সাবেক বিএনপির সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, বুধবার সাতক্ষীরা কারাগার থেকে জামনে মুক্ত হয়ে মুক্তিলাভ করেন উপজেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, জনপ্রিয় বিএনপি নেতা তামিম আজাদ মেরিন, সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন সেন্টু, গোলাম রসুল, জহিরুল ইসলাম, নজরুল আসলাম, যুবদল নেতা রিপন, রোমেল, তওফিকুর রহমান সঞ্জু, সহিদুল ইসলাম, ময়না, খোকন হাসানসহ জনপ্রিয় নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন