সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদৎ পালিত

বেনাপোল প্রতিনিধি : বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদাৎ বার্ষিকী। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) যশোরের শার্শার কাশিপুরে নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে বিজিবি, উপজেলা প্রশাসন, নূর মোহাম্মাদের পরিবার, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে।

কর্মসূচির মধ্যে বীরের সম্মানে সমাধীস্থলে গার্ড অব অনার, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর ফারজিন ফাহিম, সহকারী পরিচালক (এডি) মাসুদ রানা, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, নুর মোহাম্মদের দৌহিত্র নিয়ামুল ইসলাম উৎস, কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মাহবুব আলম, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, সাবেক প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, নুর মোহাম্মদ কওমী মাদ্রাসার পর্ষদের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, জান্নাতা খানম মহিলা কওমী মাদ্রার মোহতামিম মাওলানা কামাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তির্গ।

নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা (বর্তমান নাম নূর মোহাম্মদনগর) গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৭১ সালের (৫ই সেপ্টেম্বর) যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। পরে শার্শা উপজেলার সীমান্তবর্তী কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক