মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৌলভীবাজারে প্রথম ম্যারাথন ১৭ দেশের দৌড়বিদ নিয়ে

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বিটিআরএ (বাংলাদেশ ট্রেইল রানিং এসোসিয়েশন) এর সদস্য শমশেরনগর রানার্স কমিউনিটি (এসএনআরসি)’র আয়োজনে বাংলাদেশে প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শমশেরনগর চা বাগান ফুটবল মাঠ থেকে এ ম্যারাথন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে ১৭ দেশের ৭ শতাধিক দৌড়বিদ। আয়োজকরা বর্ণিল সাজে সাজিয়েছেন চা বাগান মাঠটি।

শুক্রবার (২৯ জানুয়ারি) শমশেরনগর আলট্রা ট্রেইল ম্যারাথন-২০২১ কমিটির সদস্য সচিব নবিল শমশেরী জানান, শুক্রবার মোট ৩টি ধাপে যথাক্রমে ১০ কি.মি, ২১.১ কি.মি. ও ৫০ কি.মি. দূরত্বের প্রথম আল্ট্রা ট্রেইল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

ভোর ৫টায় অংশগ্রহণকারী রানাররা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে এসে রিপোর্ট করেছেন। ভোর সাড়ে ৫টায় প্রথম শুরু হয় ৫০ কি.মি দূরত্বের রানিং। ভোর ৬টায় শুরু হয় ২১ দশমিক ১ কি.মি. দূরত্বের রানিং। ভোর সাড়ে ৬টায় সব শেষে শুরু হয় ১০ কি.মি. দূরত্বের রানিং।

রানাররা ট্রেইল রান করে আবার শমশেরনগর চা বাগান মাঠেই দৌড় শেষ করবে। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

আয়োজক কমিটি সূত্র জানিয়েছে, প্রথমবারের মত অনুষ্ঠিত ট্রেইল ম্যারাথনে ভারত, শ্রীলঙ্কা, ভুটান, জার্মানিসহ ১৭টি দেশের ৩০ জনসহ ৭ শতাধিক দৌড়বিদ সম্পন্ন করেছেন। বাংলাদেশের পতাকা বহনকারী যারা ইতোমধ্যে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এমন বেশ কয়েকজন রানারও এ আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নিচ্ছেন।

দেশি-বিদেশি দৌড়বিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, দেখাশোনা ও সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ ম্যারাথন অনুষ্ঠিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর