মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার ইন্তেকাল

যশোর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা ইন্তেকাল করেছেন। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বুধবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার আগারগাঁওস্থ নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামসুল হুদা জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। ২০১১ সালে জেলা বিএনপির সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়ন মৃত্যুবরণ করলে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালের নভেম্বর মাস পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেছেন।

সাবু আরো জানান, শামসুল হুদা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে বর্ষীয়ান এ নেতা স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। অসুস্থ হওয়ায় গত সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।

সাবু জানান, শামসুল হুদা ছাত্ররাজনীতি থেকে উঠে আসা নেতা। তিনি ছাত্রলীগের যশোর জেলার প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন। তার ছাত্র রাজনীতির সময়কার বন্ধু যশোরের প্রতিথযশা আওয়ামী লীগ নেতা খান টিপু সুলতান ও অ্যাডভোকেট শরীফ আব্দুর রাকিব।

বুধবার রাতেই শামসুল হুদার মরদেহ যশোরে আনা হবে। দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে তার নামাজে জানাজা ও দাফনের সময় এবং কর্মসূচি ঘোষণা করে হবে।

একই রকম সংবাদ সমূহ

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার অনুপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সভাপতি শেখ সেলিম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিরবিস্তারিত পড়ুন

সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী

সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে বিরোধী দল প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেনবিস্তারিত পড়ুন

  • বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী
  • মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • হাসিনা কুমিল্লার মানুষকে কেন দেখতে পারতেন না, কারণ জানালেন আসিফ
  • কুমিল্লা-নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবি জামায়াত আমিরের
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী