বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা’য় হতদরিদ্র প্রতিবন্ধীর উদ্যোগে ২৫০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

দান করার জন্য ধনী হওয়ার দরকার নেই, সুন্দর একটি মন আর ইচ্ছা শক্তিই যথেষ্ট। কথাটির বাস্তব প্রতিফলন ঘটালেন যশোরের শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি তথা নাভারন বুরুজ বাগান গ্রামের হতদরিদ্র প্রতিবন্ধী (দুই পা-হীন) আবু বক্কর বাক্কা।

গত কয়েকদিন ধরে তিনি শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কার্যালয়ে ২৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এক অনন্য নজীর স্থাপন করলেন। সহায় সম্বলহীন শীতার্ত মানুষের করুণ আর্তনাদের কথা ভেবে তিনি দীর্ঘদিন ধরে হুইল চেয়ারে করে স্থানীয় নাভারন বাজারের দোকানদারদের কাছ গিয়ে একটু একটু সহযোগীতা নিয়ে এ শীত বস্ত্র বিতরণ করেছেন।

এক সাক্ষাতকারে শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আবু বক্কর বাক্কা বলেন, কারো মন যদি সহায় সম্বলহীন অসহায় মানুষের জন্য কাঁদে’ তাহলে দান করার জন্য ধনী হওয়ার দরকার নেই, ইচ্ছা শক্তিই যথেষ্ঠ। পৌষের তীব্রশীতে অসহায় মানুষের কথা চিন্তা করে দীর্ঘদিন যাবত তিনি স্থানীয় নাভারন বাজারের বিভিন্ন দোকানদারদের কাছ থেকে একটু একটু সহযোগিতা নিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করতে পেরে তিনি জীবনের পরম তৃপ্তি উপলব্ধি করেছেন বলে জানালেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃতী সন্তান ও রাজগঞ্জ সরকারিবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল