রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোর-বেনাপোল মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

যশোর-বেনাপোল মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলের রাজ্য গদখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় গদখালী ফুল মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ও যশোরের নাগরিক অধিকার আন্দোলন কমিটির সহযোগিতায় তেরোটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং হাজারো মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের জন্য গাছ, গাছের জন্য মানুষ নয়। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থেকে থাকা ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো মানুষের জীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যেই এই মরা গাছ ভেঙে পড়ে অনেক মানুষ আহত এবং নিহত হয়েছে। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বক্তারা অতিদ্রুত এই ঝুঁকিপূর্ণ মরা গাছগুলো অপসারণ না করা হলে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ সহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এছাড়াও মানববন্ধন থেকে পদ্মা সেতু নির্মাণের সাহসিকতার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয় এবং বেনাপোল থেকে ভাংগা পর্যন্ত ৬ লেন রাস্তার দাবি জানানো হয়।

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা এর সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যশোর জেলা নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহবায়ক মাস্টার নূর জালাল, বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্স এর পরিচালক মতিয়ার রহমান, যশোর জেলা নাগরিক অধিকার আন্দোলন কমিটির সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, নির্বাহী সদস্য আহসানুল্লাহ ময়না, পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবরজান বরুন, বাংলাদেশ ফ্লাওয়ার্স সোসাইটির সভাপতি আব্দুর রহিম, অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি’র সম্পাদক ও প্রকাশক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিকরগাছা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট গদখালী শাখার সভাপতি ইমামুল হোসেন, বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন’র আহ্বায়ক আলমগীর হোসেন, একতা ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি মাসুম বিল্লাহ, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সদস্য ফয়েজ আহম্মেদ,আসাদুল জামান, সঞ্জয় কুমার সহ আরো অনেকে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক