বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৮ টি স্বর্ণের বারসহ ১ জন পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি

যশোরের চৌগাছা সীমান্ত থেকে ২কেজি ওজনের ১৮ টি স্বর্ণের বারসহ নাজমুল হোসেন (২২) নামে ১ জন স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩টার সময় ভারতে পাচার কালে চৌগাছা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক নাজমুল হোসেন চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবু’র ছেলে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, বুধবার বেলা ৩ টার দিকে হাবিলদার আব্দুল কাদের এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার চৌগাছা উপজেলার তিলকপুর সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা কালে ভারতীয় সীমান্তের মেইন পিলার ৪০ হতে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তার উপর দিয়ে একজন মোটরসাইকেল আরোহী চৌগাছা হতে ভারত সীমান্তের দিকে যাচ্ছিল।

উক্ত ব্যক্তিকে সন্দেহ হওয়ায় টহলদল তাকে থামার সংকেত দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার পরিহিত সোয়েটারের মধ্যে সুকৌশলে লুকায়িত অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২ কেজি।

উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ২ কোটি টাকা। সেই সাথে তার ব্যবহৃত মটর সাইকেলটি জব্দ করা হয়।
অধিনায়ক আরও বলেন, সীমান্তে আমাদের টহল অত্যান্ত জোরদার অবস্থায় রয়েছে যার কারনে সীমান্তরক্ষীরা সীমান্তে অজ্ঞাত ও অবৈধ ভাবে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি