বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিষেকেই সেঞ্চুরি করে টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করলেন পুত্র অর্জুন

প্রথম শ্রেনির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডূলকার।

৩৪ বছর আগে প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকারও। আজ দুর্দান্ত এই সেঞ্চুরিতে বাবা টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করলেন অর্জুন।

ভারতের ঘরোয়া রঞ্জি ট্রফি প্রতিযোগিতায় রাজস্থানের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন গোয়ার হয়ে ১৭৭ বলে সেঞ্চুরির দেখা পান অর্জুন।

১৯৮৮ সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফির অভিষেকে সেঞ্চুরি করেছিলেন বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার।

গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১২০ রানের ইনিংস খেলেন অর্জুন। ২০৭ বলের ইনিংসে ১৬টি চার ও দু’টি ছক্কা মারেন এই বাঁ-হাতি ব্যাটার।

ভারত অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মুম্বাই ইন্ডিয়ান্সে সাথে যুক্ত আছেন অর্জুন। যদিও মুম্বাইয়ে হয়ে খেলার সুযোগ পাননি তিনি।
মুম্বাই থেকে চলতি মৌসুমে গোয়ায় যোগ দেন অর্জুন।
২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের মালিক টেন্ডুলকার। ক্রিকেট-পাগল ভারতে টেন্ডুলকারকে ২২ গজের ঈশ্বর উপাধি দিয়েছে সে দেশের ভক্তরা।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী