শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে হাজারো মোমবাতি প্রজ্জ্বলন

কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের পার্শ্বে অবস্থিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে এক হাজার মোমবাতি প্রজ্বলন করা হয়।

সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। মোমবাতি প্রজ্বলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা শিক্ষাবিদ আবুল হোসেন মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, জেলা ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, প্রেসক্লাবের সভাপতি শিক্ষব দীপক শেঠ, সাবেক সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আজমল হোসেন বাবু, সমাজ সেবক রনজিৎ ঘোষ, ইউএনও অফিস স্টাফ বেনজির হোসেন, আ: মান্নান, সাংবাদিক জুলফিকার আলী, জাহাঙ্গীর হোসেন সহ সূধিবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে(১৪ ডিসেম্বর) পাক হানাদার বাহিনী রাতের আধারে বুদ্ধিজীবিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে বুদ্ধিজীবিদের হত্যা করা হয়। এ দিকে দিবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়।

অনুরুপভাবে, বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষ্যে কলারোয়া মডেল হাইস্কুল, বেত্রবতী আদর্শ মাধ্যমকি বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা