মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় ৫ ভাইকে পিটানোর ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় বাদীকে হুমকি

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় একই পরিবারের ৫ ভাইকে পিটিয়ে জখম করার ঘটনায় ভুক্তভোগি কিতাব আলী বাদী হয়ে ৪ জনকে আসামী করে শার্শা থানয় একটি অভিযোগ করেছে। অভিযোগের ঘটনায় দূর্বৃত্তরা বাদীসহ ঐ পরিবারকে অভিযোগ তুলে নিতে হুমকি প্রদর্শন করছে।

অভিযুক্তরা হলেন কাওছার আলী (৬৫), হাবিবুর রহমান বাবু (৪৮), মোকাদ্দিন (৩৫) ও জাবাকসো (৪০)।
শার্শা থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রুপুর হাড়িপোল পশ্চিম পাড়া গ্রামে পূর্ব পরিকল্পিত ভাবে আসামীরা সংঘবদ্ধ হয়ে একই পরিবারের ৫ ভাই মাঠে পেয়ে তাদের উপরে হামলা করে রক্তাক্ত জখম করে।

হামলায় আহত ৫ ভাই রুদ্রপুর হাড়িপোল পশ্চিম পাড়া গ্রামের মৃত আমির চাঁদ’র ছেলে মোঃ কুতুব আলী (৫৫),মোঃ কিতাব আলী (৪৮), হানিফ আলী (৪০), আইয়ুব আলী (৩৫) ও টিংকু আলী (৩২)।
অভিযোগে জানাগেছে, রুদ্রপুর গ্রামের ইছা করিমের ছেলে কামরুল ইসলাম (৪০) এর নেতৃত্বে মোকাদ্দিন বাহীনি দিয়ে সাধারন মানুষের উপর অত্যাচার করছে।

এসব ঘটনায় পত্রিকায় রিপোর্ট হওয়ায় কামরুল ও মোকাদ্দিন প্রকাশ্যে কিতাব আলীর পরিবারসহ তার জামাই সরকারী চাকুরিজীবী হাসানুজ্জামানকে টুকরো টুকরো করে কেটে হত্যার হুমকি দিচ্ছে।

অভিযোগে আরও জানাগেছে, রুদ্রুপুর হাড়িপোল পাড়ার কাওছার, হাবিবুর রহমান বাবু, মোকাদ্দিন জাবাকসো সহ কতিপয় দূর্বৃত্তরা গ্রামের নিরীহ মানুষের উপর নানান অত্যাচার ও মারপিট করছে। আগেও দূর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। কিছু দিন বন্ধ থাকার পর তারা আবারো সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। আর এ সবের মুলে রয়েছে কামরুল ও মোকাদ্দিন।

এ ব্যাপারে জানতে চাইলে আহত কিতাব আলী জানান, তাদের ৫ ভাইয়ের উপর ৫ দফা হামলার ঘটনায় আবারো তিনি শার্শা থানায় অবিযোগ দায়ের করেছেন। তিনি জানান, অভিযোগ দেওয়ায় ও তাদের মারপিটের ঘটনা সংবাদ পত্রে খবর বেরোনোর কারনে দূর্বৃত্তরা তাদের পবিবার সহ ও তার জামাইকে টুকরো টুকরো কেটে হত্যার হুমকি দি্েছ।

তিনি বলেন তার একটি পালসার মোটরসাইকেল ভাংচুর করেছে। যা এখনও রুদ্রপুর বাজারে হবিবরের চায়ের দোকানের সামনে পড়ে আছে। তিনি বলেন তাদের বাজারে ও মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছে। যে কারনে তারা ৫ভাইসহ পরিবারের ৮ এখন বাড়ি ছাড়া।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, রুদ্রপুরের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনা স্থলে খোজ খবর নিয়েছে। তিনি বলেন অভিযোগকারীর অভিযোগ তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা

যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতেবিস্তারিত পড়ুন

সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ারবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ