বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুদ্ধ হলে পাকিস্তানের সঙ্গে আছে ভারতের পাঞ্জাবিরা: খালিস্তানপন্থী নেতা পান্নুন

কাশ্মীরে সশস্ত্র হামলার আবহে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের। এর মধ্যেই ভারতকে হুমকি দিলেন খালিস্তানপন্থী ‘শিখস ফর জাস্টিস’-এর নেতা গুরপতবন্ত সিং পান্নুন। তিনি বলছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানকে সমর্থন করবে ‘ভারতীয় পঞ্জাব’ অঞ্চলের বাসিন্দারা।

ভিডিও বার্তায় পান্নুন বলেন, যুদ্ধের ক্ষেত্রে সীমান্তের ভারতীয় দিকের পাঞ্জাবিরা পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর পরিবেশন করবে (বিনামূল্যে খাবার-আতিথেয়তা দেবে)। আমরা ভারতীয় সেনাদের পাঞ্জাবের উপর দিয়ে পাকিস্তানে আক্রমণ চালাতে দেব না।

নরেন্দ্র মোদির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, তাহলে সেটাই হবে ভারত ও মোদির মধ্যে শেষ যুদ্ধ। পঞ্জাবকে ভারতের দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে।

ভারতের সেনাবাহিনীতে কর্মরত পাঞ্জাবিদের উদ্দেশে পান্নুন বলেন, এখন নরেন্দ্র মোদির উগ্রপন্থী যুদ্ধকে না বলার সময়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করো না। পাকিস্তান তোমাদের শত্রু নয়। পাকিস্তান শিখ জনগণের এবং খালিস্তানের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ হবে এবং থাকবে। একবার আমরা পাঞ্জাবকে স্বাধীন করলে, পাকিস্তান আমাদের প্রতিবেশী হবে।

তিনি আরও বলেন, এটা ১৯৬৫ বা ১৯৭১ সাল নয়। ২০২৫ সাল। আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে, আমরা পাথরের মতো পাকিস্তানের পাশে দাঁড়িয়েছি। কোনো ভারতীয় সেনা পঞ্জাব পেরিয়ে পাকিস্তানকে আক্রমণ করার সাহস দেখাবে না।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার সুনির্দিষ্ট অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টিবিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী